সর্বশেষ সংবাদ ::

ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু

বগুড়া  সংবাদ:    বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা (৩৭) এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে সান্তাহার রেলওয়ে থানাধীন জয়পুরহাট জেলার জামালগঞ্জ রেল স্টেশনের  সাহারপুর গোয়ালপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। এ রিপোট লেখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, বুধবার সকালে জয়পুরহাট জামালগঞ্জ রেলওয়ে স্টেশনের সাহারপুর গোয়ালপাড়া নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই ব্যাক্তির মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের জন্য খোঁজ খবর নেওয়া হচ্ছে। পরিচয় শনাক্ত হলে পরিবারের নিকট লাশটি হস্তান্তর করা হবে।

Check Also

বগুড়া চেম্বারের নির্বাচনে বিএনপির একাধিক জামায়াতের একক প্যানেলে মনোনয়ন সংগ্রহ

বগুড়া  সংবাদ : আসন্ন বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি (বিসিসিআই ) এর নির্বাচনে বিএনপি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *