সর্বশেষ সংবাদ ::

ডিবি থেকে সরানো হলো হারুন অর রশীদকে

 

ডিবি থেকে সরানো হলো হারুন অর রশীদকে

বগুড়া সংবাদ : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মো. হারুন অর রশীদকে গোয়েন্দা বিভাগের (ডিবি) দায়িত্ব থেকে বদলি করা হয়েছে। তাঁকে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) পদে নিয়োগ দেওয়া হয়েছে ।

আজ বুধবার (৩১ জুলাই) বিকেলে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলির তথ্য জানানো হয়েছে।

হারুন অর রশীদের জায়গায় ডিএমপির গোয়েন্দা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে ডিএমপির আরেক অতিরিক্ত কমিশনার মোহা. আশরাফুজ্জামানকে। তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে লজিস্টিক, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্টের দায়িত্বে ছিলেন।

একই আদেশে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) খঃ মহিদউদ্দিনকে অতিরিক্ত কমিশনার হিসেবে লজিস্টিক, ফিন্যান্স অ্যান্ড প্রক্রিউরমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে।

Check Also

গাবতলীর হাপানিয়া সাগাটিয়া গৃহবধূর ‎চুল কেটে নির্যাতনের অভিযোগ ‎

বগুড়া সংবাদ (জাহাঙ্গীর আলম লাকি বগুড়া) :  বগুড়ার গাবতলীতে পারিবারিক কলহের জেরে ধরে গৃহবধূকে দড়ি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *