সর্বশেষ সংবাদ ::

রেড ক্রিসেন্ট সোসাইট বগুড়া ইউনিটের উদ্যোগে বিশুদ্ধ খাবার পানি, ক্যাপ, ছাতা ও লিফলেট বিতরণ

রেড ক্রিসেন্ট সোসাইট বগুড়া ইউনিটের উদ্যোগে বিশুদ্ধ খাবার পানি, ক্যাপ, ছাতা ও লিফলেট বিতরণ

বগুড়া সংবাদ : “তীব্র তাপদাহের কারণে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মাঝে বিশুদ্ধ খাবার পানি, ক্যাপ, ছাতা ও লিফলেট বিতরণ” প্রথম দিনের কার্যক্রম হিসাবে, আজ ২৪ জুন ২০২৪ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইট বগুড়া ইউনিটের আয়োজনে ও IFRC’র ডিজাস্টার রিলিফ ইমারজেন্সি ফান্ড (DREF) সহযোগিতায় অতিরিক্ত তাপদাহের ফলে শ্রম ও পেশাজীবী জনসাধারণের মাাঝে অর্ধ দিনের কর্মসূচি হিসেবে ১১০০ পিস বিশুদ্ধ খাবার পানির বোতল, তাপদাহে সুরক্ষার জন্য রিকশাচালকদের মধ্যে ২০০ পিস ক্যাপ ও সচেতনতা বৃদ্ধিতে ২০০০ লিফলেট বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠান উদ্ভোদন করেন বগুড়া রেড ক্রিসেন্ট ইউনিটের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব এ্যাড. মকবুল হোসেন মুকুল। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিটের সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা এ,কে, এম সুরুতজামান, ইউনিট কার্যনির্বাহী সদস্য আলী এখতিয়ার তালুকদার তাজু ও ডা. সামির হোসেন মিশু। এছাড়াও যুব রেড ক্রিসেন্ট বগুড়া ইউনিটের যুব প্রধান মোঃ রায়হান খন্দকার ও সাবেক যুব প্রধান ও সাবেক কার্যনির্বাহী সদস্য সহ স্বেচ্ছাসেবক বৃন্দ।

সাতমাথা এলাকায় অর্ধদিনব্যাপী এই কার্যক্রমে বগুড়া রেড ক্রিসেন্ট ইউনিটের সম্মানিত ইউনিট লেভেল কর্মকর্তা শিকদার রাহাত ইসলাম তপু কার্যক্রম তদারকি করেন।

Check Also

সংস্কারের পর শিবগঞ্জের হেলিপ্যাডে প্রথম অবতরণ করলেন সেনাপ্রধান

বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা শিবগঞ্জ বগুড়া)  অযত্ন-অবহেলায় পড়ে থাকা বগুড়ার শিবগঞ্জ উপজেলার হেলিপ্যাডটি সংস্কারের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *