সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় আইএফআইসি ব্যাংকের সিন্দুক ভেঙে ২৯ লাখ টাকা লুট

বগুড়ায় আইএফআইসি ব্যাংকের সিন্দুক ভেঙে ২৯ লাখ টাকা লুট

বগুড়া সংবাদ :  বগুড়ায় আইএফআইসি ব্যাংকের সিন্দুক ভেঙে ২৯ লাখ ৪০ হাজার ৬১৮ টাকা চুরি করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতের কোন এক সময়ে শহরের মাটিডালিতে আইএফআইসি ব্যাংকের উপ শাখায় এ ঘটনা ঘটে। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ। এই ব্যাংকে ম্যানেজারসহ ২ কর্মকর্তা আর দুই কর্মচারী মিলে চারজন এখানে কর্মরত। তবে এখানে ব্যাংকের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না বলে পুলিশ জানিয়েছে।ওসি সাইহান ওলিউল্লাহ  জানান, বুধবার ব্যাংকের সিন্দুকে টাকা রেখে চলে যায় কর্মকর্তারা। বৃহস্পতিবার সকালে এসে দেখে সিন্দুক ভেঙ্গে টাকা নিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। তবে মাটিডালী এলাকায় দ্বিতল ভবনের উপর তলায় এ শাখা থাকলেও রাতে কোন নৈশ্য প্রহরী ছিল না। এছাড়া এ ভবনের ছাদে অনায়াসে যাতায়াত করা যায়। এঘটনায় পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

Check Also

বাংলাদেশের ইতিহাস বিকৃত করার একমাত্র দল হলো আওয়ামিলীগ– ইকবাল হাসান মাহমুদ এমপি

বগুড়া সংবাদ : দীর্ঘ প্রায় দুই দশক ধরে উন্নয়ন বৈষম্য, অবকাঠামোগত সীমাবদ্ধতা, শিল্পায়নের ধীরগতি এবং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *