
বগুড়া সংবাদ : বগুড়ার কাহালু মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় এবং ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ২০২৬ সালের পঞ্চম শ্রেণির ৮০ জন শিক্ষার্থীকে বিদায় এবং ২০২৫ সালের ১১ জন ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. গোলাম আকতার (জাকির)।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হাকিম, পরিচালনা কমিটির সহসভাপতি নুর আলম মণ্ডল, পিটিএ কমিটির সভাপতি রাজিয়া সুলতানা, সদস্য মো. আব্দুল মতিন, সহকারী শিক্ষক শাহনেওয়াজ খাতুন, আব্দুল কুদ্দুস, আছমা খাতুন, মিজানুর রহমান, আকিকুন নাহার, ফারুকুজ্জামান পলাশ, আব্দুস সালাম, ফারহানা আফরোজ, মকবুল হাসান, সুরাইয়া আক্তার, আলমগীর হাসান ও পারভেজ আলমসহ পরিচালনা কমিটির অন্যান্য সদস্য।
অনুষ্ঠানের আগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ক্যাপশন: বগুড়ার কাহালু মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. গোলাম আকতার (জাকির)।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা