

বগুড়া সংবাদ : বগুড়া শহরের যান চলাচল ও নগর যোগাযোগব্যবস্থার উন্নয়নে সাতমাথা থেকে গালাপট্টি (এম এ খান লেন-মেরিনা রোড) পর্যন্ত ২১৮ মিটার আরসিসি ঢালাই সড়ক নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকালে বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন এবং মহানগর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু আনুষ্ঠানিকভাবে এ নির্মাণকাজের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যান মমিনুর রশীদ শাইন, এন এস বি ট্রেডার্সের সুলতান আহম্মেদ তুহিন, বগুড়া সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী শফি মাহমুদ, উপসহকারী প্রকৌশলী রোখসানা পারভীন, কার্যসহকারী আব্দুল আলিম, শহিদুল ইসলাম, মোসাদ্দেক হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সড়কটির নির্মাণকাজ বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান উত্তরন ট্রেডার্স।
সংশ্লিষ্টরা আশা করছেন, কাজটি সম্পন্ন হলে সাতমাথা থেকে গালাপট্টি এলাকার সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং স্থানীয় বাসিন্দা ও পথচারীদের চলাচলে সুবিধা বাড়বে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা