সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়া পৌরসভায় ২৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প নিয়ে মতবিনিময় সভা

বগুড়া সংবাদ : বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে মাননীয় সংসদ সদস্যের বিশেষ বরাদ্দের ২৫ কোটি টাকা ব্যয়ের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ আগস্ট) অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ আব্দুল মুহিত তালুকদার। এছাড়া বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শাহরুখ খান, দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হক তালুকদার কায়কোবাদ, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সাইফুর রহমান, ইউপি চেয়ারম্যান মায়াজ্জেম হাসান, উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আহমদ কামরুল হাসান ও সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম রঞ্জুসহ অন্যান্যরা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদ, উপজেলা যুবদল নেতা আশরাফুল আলম, যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খন্দকার রাকিব, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাঈম কবিরাজ, যুবদল নেতা জাহিদ হাসান রুস্তম, কাজী ইলিয়াস কল্লালসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।
সভায় সিদ্ধান্ত হয়, বরাদ্দকৃত অর্থ পৌরসভার প্রতিটি ওয়ার্ডের অতি গুরুত্বপূর্ণ সড়ক, ড্রেন ও গাইডওয়াল নির্মাণে ব্যয় করা হবে। এতে পৌরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের পাশাপাশি নগর অবকাঠামোর দৃশ্যমান উন্নয়ন ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

Check Also

বগুড়ায় নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : বগুড়া জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজি. নং রাজ-১৯৬২)-এর নবনির্বাচিত কমিটি-২০২৬-এর অভিষেক  শুক্রবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *