সর্বশেষ সংবাদ ::

বগুড়া শহর স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে হয়রানির অভিযোগ, নিন্দা ও প্রতিবাদ

বগুড়া সংবাদ : বগুড়া শহর স্বেচ্ছাসেবক দলের ১৮ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক নুর মোহাম্মদ রাঙ্গার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলকভাবে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছে বগুড়া শহর স্বেচ্ছাসেবক দল।

রোববার এক যৌথ বিবৃতিতে বগুড়া শহর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. জামিনুর হাসান শাওন এবং সাধারণ সম্পাদক মো. হোসেন আলী এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে নুর মোহাম্মদ রাঙ্গাকে মিথ্যা ষড়যন্ত্রের মাধ্যমে হয়রানি করা হচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয়। তারা এ ধরনের অপচেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানান।

একই সঙ্গে তারা ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।

নেতৃদ্বয় আশা প্রকাশ করেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে এবং নিরপরাধ কাউকে হয়রানি করা হবে না।

Check Also

বগুড়ায় নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : বগুড়া জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজি. নং রাজ-১৯৬২)-এর নবনির্বাচিত কমিটি-২০২৬-এর অভিষেক  শুক্রবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *