

বগুড়া সংবাদ : তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালিত রংপুর, রাজশাহী ও বগুড়া অঞ্চলের বাছাইকৃত শিক্ষার্থীদের অংশগ্রহণে বগুড়ায় আন্তঃশাখা হিফযুল কুরআন প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বগুড়া মহানগরের উপশহরের রুপসা কনভেনশন সেন্টার হলে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে পাঁচটি গ্রুপে মোট ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হাফেজ মহিউদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন এর ডিরেক্টর হাবীবুল্লাহ মোহাম্মদ আল আমিন।প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উত্তরাঞ্চলের আটজন প্রতিনিধি।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী শাখার প্রিন্সিপাল মাসউদুর রহমান, বগুড়া শাখার প্রিন্সিপাল মো. শাহ আলম এবং রংপুর, রাজশাহী ও বগুড়া অঞ্চলের বিভিন্ন শাখার প্রধানগণ ও বিভিন্ন বিভাগের দায়িত্বশীল ।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে নগদ অর্থ, ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেওয়া হয়। এছাড়া বিভিন্ন গ্রুপে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ৩০ জন শিক্ষার্থী ‘ইয়েস (YES) কার্ড’ অর্জন করে। এই ইয়েস কার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের কেন্দ্রীয় আন্তঃশাখা হিফযুল কুরআন প্রতিযোগিতা-২০২৬-এ অংশগ্রহণের সুযোগ লাভ করবে।
আয়োজকরা জানান, পবিত্র কুরআনের হিফয শিক্ষার্থীদের আরও উৎসাহিত করা এবং তাদের মেধা ও যোগ্যতার বিকাশে প্রতিবছর এ ধরনের আন্তঃশাখা হিফযুল কুরআন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা