

বগুড়া সংবাদ :বগুড়ার সোনাতলায় মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে স্থানীয় সংসদ সদস্য (এমপি) আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম রবিবার (১৯ জুলাই) বিকেলে মতবিনিময় করেছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামানিক। মতবিনিময় সভায় আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম এমপি প্রধান অতিথির বক্তব্যে বলেছেন,শিক্ষকরা মানুষ গড়ার কারিগর, জাতির মেরুদন্ড। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদেরকে ব্যবস্থা নিতে হবে। শিক্ষার্থীদেরকে শুধু পরীক্ষায় পাশ করালেই চলবে না। তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। শিক্ষার পাশাপাশি খেলাধুলায়ও এগিয়ে নিয়ে যেতে হবে। বিগত ১৭ বছরে দেশে যে শিক্ষার পরিবেশ ছিল,এমন আর দেখতে চাই না। বর্তমান সরকার শিক্ষার ক্ষেত্রে অধিক গুরুত্ব দিয়েছে। তাই প্রত্যেক শিক্ষককে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। আবু বকর সিদ্দিক মাস্টার ও আয়েশা সিদ্দিকার উপস্থাপনায় অন্যদের মধ্যে
বক্তব্য রাখেন পাকুল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লতিফুল বারী টিম,জোড়গাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী,বালুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন আঞ্জু,সোনাতলা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আতাউর রহমান আনসারী,বয়রা কারিগরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ, বয়রা কারিগরি কলেজের অধ্যক্ষ নিলুফা ইয়াসমিন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ নজমুল হক,উপজেলা শিক্ষা কর্মকর্তা এনায়েতুর রশীদ,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন,সোনাতলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু,উপজেলা কৃষকদলের আহবায়ক এমদাদুল হক বাদশা,শিক্ষক সাবিহা ইয়াছমিন পাপ্পু ও উপজেলা যুবদলের আহবায়ক হাজী হান্নান প্রমুখ। উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,বিএনপি ও অঙ্গদলের নেতৃবৃন্দ-সহ অনেকে। বক্তব্য শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে প্রধান অতিথিকে ক্রেস্ট প্রদান করা হয়। এরপর উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে সলিম উদ্দিন মাস্টার ও আবু বকর সিদ্দিক মাস্টারসহ অন্যান্য মাস্টার প্রধান অতিথির হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা দেন।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা