সর্বশেষ সংবাদ ::

গোখাদ্যে রঙ মিশিয়ে মরিচ ও হলুদ গুড়া তৈরি করা হয়

বগুড়া সংবাদ : গোখাদ্যে রঙ মিশিয়ে মরিচ ও হলুদ গুড়া তৈরি করার অপরাধে বগুড়ায় মুন্সি হলুদ মিল সিলগালা করা হয়েছে। রোববার বিকাল ৩ টার দিকে শহরের রাজাবাজারে অভিযান পরিচালনা করে মিলটি সিলগালা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা ডলি।এসময় ওই অভিযানে ১০ বস্তা পশুর খাদ্যের বস্তা, ৫ বস্তা মরিচ গুড়া, ৬ বস্তা হলুদ ও পোকামাকড় যুক্ত ১৩ বস্তা শুকনা মরিচ জব্দ করা হয়।এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা ডলি বলেন, পবিত্র রমজান উপলক্ষ্যে বাজার মনিটরিং করতে শহরের রাজাবাজারে অভিযান পরিচালনা করা হয়। এদিন বিকাল ৩ টার দিকে মুন্সি হলুদ মিলে গিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মসলা তৈরি করতে দেখা যায়। এছাড়াও গোখাদ্যে  রঙ মিশিয়ে হলুদ ও মরিচ গুড়া তৈরি করছিলো তারা। যা মানুষের স্বাস্থের জন্য অত্যন্ত ক্ষতিকর।

তিনি আরো বলেন, গত বছরও মুন্সি হলুদ মিলে অভিযান পরিচালনা করা হয়েছিলো। অস্বাস্থ্যকর পরিবেশে হলুদ ও মরিচ গুড়া তৈরি করার অপরাধে জরিমানা ও সতর্ক করা হয়েছিলো। কিন্তু তারা সতর্ক না হয়ে পুনরায় একই পদ্ধতিতে ভেজাল মসলা (মরিচ গুড়া ও হলুদ) তৈরি করছে। এজন্য প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। তবে অভিযান পরিচালনা করার সময় এ প্রতিষ্ঠানের কাউকে পাওয়া যায় নি। অভিযানে জেলা পুলিশের টিম সহযোগিতা করে।

Check Also

জয়ী হয়ে শুভেচ্ছা বার্তা দিলেন শিবগঞ্জ আসনের নবনির্বাচিত এমপি শাহে আলম

বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা, শিবগঞ্জ  বগুড়া) :  জয়ী হয়ে বগুড়া ২ আসনের সকল জন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *