সর্বশেষ সংবাদ ::

বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি’র দ্বি-বার্ষিক নির্বাচনে ৪৪জন প্রার্থীর মনোনয়নপত্র জমা

বগুড়া সংবাদ : বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি’র দ্বি-বার্ষিক নির্বাচনে ৩টি পদে ৪৪জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমার শেষ দিন সোমবার (১ জুন) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত স্বতন্ত্র প্রার্থীসহ ৩টি প্যানেলের প্রার্থীরা নির্বাচন কমিশনের নিকট এসব মনোনয়নপত্র জমা দেন।

এসময় পৃথকভাবে প্রধান নির্বাচন কমিশন বগুড়ার অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোছাঃ আছিয়া খাতুন এর নিকট মনোনয়নপত্র জমা দেন সাধারন ব্যবসায়ী ঐক্য পরিষদ প্যানেলের সেলিম-এরশাদ পরিষদ, বাদল-হিরু প্যানেল ও লালু-শিপন প্যানেলের প্রার্থীরা। এছাড়াও পরিচালক পদে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মানিক সরকার ও এমদাদ আহমেদ মনোনয়নপত্র জমা দেন। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন বগুড়া জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক আতাউর রহমান, বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ রানা প্রমুখ।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, আগামী ৫ জুলাই বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি’র দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীসহ ৩টি প্যানেলে ৩টি পদে মোট ৪৪জন প্রার্থী তাদের মনোনয়পত্র জমা দিয়েছেন। এরমধ্যে সভাপতি পদে ৪জন, সহ-সভাপতি পদে ৮জন ও পরিচালক পদে ৩২জন প্রার্থী রয়েছে। মোট ভোটার রয়েছেন ১ হাজার ৭৭জন। আগামী ৩জুন প্রার্থীতা যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। ১৪জুন প্রার্থীতা প্রত্যাহার ও ১৫জুন প্রতীক বরাদ্দ। ৫ জুলাই সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এদিকে বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি’র দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে প্রার্থীসহ ভোটারদের মধ্যে বইছে উৎসবের আমেজ। প্রার্থীরা তাদের অবস্থান থেকে প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন।

Check Also

বগুড়ায় তালিমুল কুরআন ফাউন্ডেশনের হাজী সমাবেশ ও কুরআন বিতরণ অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : শুক্রবার সকালে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে তালিমুল কুরআন ফাউন্ডেশন আয়োজিত হাজী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *