সর্বশেষ সংবাদ ::

সান্তাহারে ট্রেনের সীটের নিচে ছয় কেজি গাঁজা উদ্ধার

বগুড়া সংবাদ : বগুড়ার সান্তাহারে ট্রেনের সীটের নিচ থেকে ছয় কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার বেলা আড়াই টায় সান্তাহার রেলওয়ে থানাধীন নাটোর রেল স্টেশনে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন জানান, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস আন্ত:নগর ট্রেনে বিশেষ অভিযান পরিচালনা করে বেলা আড়াইটায় ওই ট্রেনের বগির ছয় নম্বর সিটের নিচ থেকে সাতটি ছোট কাঠের বাক্সের মধ্যে বিশেষ কায়দায় রাখা মালিকবিহীন ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত গাঁজা জব্দ দেখানো হয়েছে।

Check Also

বগুড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

বগুড়া সংবাদ  : “মানুষ পৃথিবী ও সমৃদ্ধির জন্য স্বাক্ষরতা” এই প্রতিপাদ্য বিষয়ের আলোকে মঙ্গলবার (৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *