সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় জাতীয় কবিতা মঞ্চের ২য় বর্ষপূতি আয়োজনে প্রস্তুতি সভা

বগুড়া সংবাদ: জাতীয় কবিতা মঞ্চ বগুড়া জেলা শাখার ২য় বর্ষপূর্তি উপলক্ষে সাহিত্য উৎসব ২০২৬ সফল করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় তিনজন গুণী মানুষকে তাঁদের সাফল্যর জন্য ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়। শুক্রবার (২২ মে) শহরের ম্যাক্স মোটেল মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন গাবতলী পৌরসভার নবনিযুক্ত প্রশাসক মোঃ শাহজাহান রিপন। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফাতেমা ইয়াসমিন। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সাদেক সোহাগ। বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব নির্বাচিত হওয়ায় সভা থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় বগুড়া জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ ইউসুফ আলীকে, জাতীয় কবিতা মঞ্চ বগুড়া জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক নুরে দিবা শান্তি সরকারি প্রাথমিক বিদ্যালয় ‘নারী’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে স্বীকৃতি পাওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সভায় ২য় বর্ষপূর্তি উপলক্ষ্যে আগামী ২৮ আগস্ট দিনব্যাপী বগুড়া কবিতা উৎসব আওয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়। ২য় বর্ষপূর্তি ও সাহিত্য উৎসব ২০২৬ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন কবিগণ। এতে বক্তব্য রাখেন সংগঠনের সহ -সভাপতি রওশান রোজী, সাধারণ সম্পাদক সাদেক সোহাগ, সহ-সাংগঠনিক সম্পাদক সুজন প্রামাণিক, দপ্তর সম্পাদক প্রীতি দত্ত, কোষাধ্যক্ষ পাপিয়া সুলতানা, কার্য নির্বাহী সদস্য আনিছ রহমান, ফারজানা করিম, এম এ মান্নান শেখ। উপদেষ্টাদের মধ্যে প্রফেসর মীর আব্দুর রাজ্জাক, কবি ও সাংবাদিক এইচ আলিম, ছড়াকার আমির খসরু সেলিম, গল্পকার আব্দুর রাজ্জাক বকুল। উপস্থিত ছিলেন কবি দালান জাহান, সদস্য রবিউল করিম হৃদয়, মো: নয়ন।

 

Check Also

বগুড়ায় আল্লামা সাঈদী পরিষদের সিরাতুন্নবী (সা:) পালিত

বগুড়া সংবাদ  : সোমবার দুপুরে বগুড়া নগরীর মফিজ পাগলার মোড়ের একটি মোটেলে আল্লামা সাঈদী পরিষদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *