সর্বশেষ সংবাদ ::

কাহালুতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করলেন ইউএনও মলিহা খানম

বগুড়া সংবাদ : কাহালুতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স
সপ্তাহের উদ্বোধন করলেন ইউএনও মলিহা খানম
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ “অগ্নি যোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বুধবার বগুড়ার কাহালু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ/২৬ইং এর উদ্বোধন করা হয়।
বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক ভাবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কাহালু উপজেলা নির্বাহি অফিসার মোছা. মলিহা খানম।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম, কাহালু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টও মো. সবুজ হোসেন, কাহালু পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মো. হাফিজার রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো.শাহাবুদ্দিন, দরগাহাট ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক জাকী মো. ওয়াহেদুজ্জামান চন্দন, কাহালু শীতলাই কিবরিয়া পেপার মিলের ইনচার্জ মো. নুর হোসেন, কাহালু মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন সহ অত্র ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অন্যান্য সদস্যবৃন্দ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

Check Also

দুপচাঁচিয়ায় অসহায়-দুঃস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ

বগুড়া সংবাদ  : বগুড়ার দুপচাঁচিয়ায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এবং স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *