সর্বশেষ সংবাদ ::

শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে কাহালুর কল্যাপাড়া আনোয়ারুল উলুম ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীদের মানববন্ধন

বগুড়া সংবাদ : রোববার বেলা ১১ টায় বগুড়ার কাহালুর কল্যাপাড়া আনোয়ারুল উলুম ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার সহকারী অধ্যাপক আবু আইয়ুব সাঈদীর বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে অত্র মাদ্রাসার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা মাদ্রাসার মুল ফটকের সামনে এক শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচী পালন করেন। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন গত ১৩ মে অত্র মাদ্রাসার সহকারী অধ্যাপক আবু আইয়ুব সাঈদী ও অফিস সহকারী আজাদুর রহমানের বিরুদ্ধে শিবির না করার অপরাধে মারধরের মিথ্যা ঘটনা সাজিয়ে অত্র মাদ্রাসার শিক্ষাথী ফেরদৌস আলী ও পিতা সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) অপ-প্রচার চালান। আমরা প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অভিলম্বে এ মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবী জানান। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা অত্র মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুর রাজ্জাক এর নিকট স্বারক্ষলিপি প্রদান করেন।

Check Also

প্রধানমন্ত্রীর জনবান্ধব বাজেটকে স্বাগত জানিয়ে বগুড়া মহানগর বিএনপির আনন্দ মিছিল

বগুড়া সংবাদ : বগুড়া মহানগর বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ঘোষিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *