সর্বশেষ সংবাদ ::

সাহিত্য প্রেমীদের মিলনমেলায় শেরপুর সাহিত্য চক্র-এর ৪০ বছর পূর্তি উদযাপন

কামাল আহমেদ, শেরপুর (বগুড়া)ঃ চার দশকের সাহিত্য চর্চা, সৃজনশীলতা আর সংস্কৃতির দীপ্ত পথচলার গৌরব নিয়ে গতকাল শুক্রবার (১৫ মে) বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বগুড়ার ঐতিহ্যবাহী সংগঠন ‘শেরপুর সাহিত্য চক্র’-এর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে শেরপুর উপজেলা পরিষদ হলরুমকে সাজানো হয় উৎসবের আমেজে। সাহিত্যপ্রেমী, কবি, লেখক, গবেষক ও সংস্কৃতিকর্মীদের মিলনমেলায় দিনভর মুখর ছিলো পুরো আয়োজন। সকাল সাড়ে ৮টায় নিবন্ধনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। পরে বের করা হয় বর্ণাঢ্য র‌্যালি। দিনব্যাপী আয়োজনে ছিল আলোচনা সভা, কবিতা আবৃত্তি, কথা ও কবিতা পর্ব, গুণীজন সংবর্ধনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক, প্রাবন্ধিক ও গবেষক ড. তারিক মনজুর। উদ্বোধক ছিলেন কবি ও গবেষক ড. অশোক বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন, বগুড়া সরকারি মজিবর রহমান ভান্ডারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বেলাল হোসেন, সিরাজগঞ্জ সরকারি এম. মনসুর আলী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. আমিরুল হোসেন চৌধুরী, কবি, প্রাবন্ধিক,গীতিকার ও সমালোচ প্রফেসর খৈয়ম কাদের, এস.এইচ.ও.এস’র গবেষণা কর্মকর্তা সৈয়দ শাহনেওয়াজ হোসেন, শেরপুর সাহিত্য চক্রের সভাপতিমন্ডলীর সদস্য রুহুল আমিন,অমর কৃষ্ণ পাল নান্টু, আব্দুস সালাম, অব্দুর রউফ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর সাহিত্য চক্রের সভাপতি সুলতান মাহমুদ রনি সঞ্চালনায় ছিলেন, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী বিবর্ণ, ইফতেখার আলম ফরহাদ, মামুন চৌধুরী,কুলছুম শেলী ও মোঃ গোলাম রসুল।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুর সাহিত্য চক্র পুরস্কার-২০২৫ ও এস এম রাহী স্মৃতি পুরস্কার-২০২৫ প্রদান করা হয়েছে। বিভিন্ন বিভাগে পুরস্কারপ্রাপ্তরা হলেন— প্রবন্ধ ও গবেষণায় ড. গোলাম মোস্তফা, কবিতায় কুশল ভৌমিক, কথা সাহিত্যে মোহিত কামাল, সাংবাদিকতায় মো. আব্দুল মান্নান, গদ্য সাহিত্যে ড. মো. আমিরুল ইসলাম, কবিতায় (এসএম রাহী পুরস্কার) মামুন চৌধুরী, বি. এম. হাফিজুর রহমান ও সুমন মোহন্ত । শেরপুর সাহিত্য চক্রের সভাপতি সুলতান মাহমুদ রনি ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী বিবর্ণ জানান, চার দশকের এ যাত্রা শুধু একটি সংগঠনের নয়, এটি শেরপুরের সাহিত্য-সংস্কৃতির ইতিহাসেরও গৌরবময় অধ্যায়। নতুন প্রজন্মের মধ্যে সাহিত্যচর্চার আগ্রহ তৈরি এবং সৃজনশীল সমাজ বিনির্মাণে শেরপুর সাহিত্য চক্র দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

Check Also

শেরপুরে রোগভোগ ও সন্তানদের উপেক্ষায় বৃদ্ধের আত্মহত্যা

শেরপুর (বগুড়া) সংবাদাতা: বগুড়ার শেরপুর উপজেলায় রোগযন্ত্রণা, অভাব-অনটন ও সন্তানদের চরম অবহেলায় অতিষ্ঠ হয়ে আব্দুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *