সর্বশেষ সংবাদ ::

এপেক্স ক্লাব অব বগুড়ার ছাগল বিতরণ অনুািষ্ঠত

বগুড়া সংবাদ : সমাজের অসহায় গরীর মানুষকে স্বাবলম্বী করতে কাজ করে যাচ্ছে এপেক্স ক্লাব। বুধবার বিকেলে এপেক্স ক্লাব অব বগুড়ার পক্ষ থেকে বগুড়া নার্সিং হোম,সেউজগাড়ি বগুড়ার ৩ জন অসহায় পরিবারে ৩ টি ছাগল বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে বগুড়া ক্লাব প্রেসিডেন্ট এপে. এড. নূরুল ইসলাম আকন্দের সভাপতিত্বে ক্লাব সেক্রেটারি এপে. এড. মো: সাইফুদ্দীন (সাইফুল) এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় অতীত সভাপতি এপে. ডা. এ এইচ এম মশিহুর রহমান। আরো উপস্থিত ছিলেন বগুড়া ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট এপে. এড. ফেরদৌসী আক্তার রুনা, সার্ভিস ডিরেক্টর এপে. প্রভাষক মহররম আলী, সার্জেন্ট এট আর্মস ডিরেক্টর এপে. আবুল কালাম আজাদ মুন্না, এপে. কোহিনূর খানম প্রমুখ।

 

Check Also

সরকারের বাইরে কাউকে ট্যাক্স দেওয়ার সুযোগ নেই, চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযোগ দিন: বগুড়ার পুলিশ সুপার

বগুড়া সংবাদ : সরকারের বাইরে কাউকে ট্যাক্স বা চাঁদা দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *