সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় ডিবির অভিযানে ৩০ কেজি ৭০০ গ্রাম ওজনের কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেফতার ২

বগুড়া সংবাদ : বগুড়ার শিবগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩০ কেজি ৭০০ গ্রাম ওজনের মূল্যবান কষ্টি পাথরের তৈরি একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

মঙ্গলবার (১২ মে) রাত ৯টা ৫ মিনিটে বগুড়া জেলার পুলিশ সুপার জনাব মির্জা সায়েম মাহমুদ, পিপিএম-এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা বগুড়ার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইকবাল বাহারের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুল কুদ্দুসসহ ডিবির একটি চৌকস টিম শিবগঞ্জ থানার গড়মহাস্থান দক্ষিণপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবি জানতে পারে, শিবগঞ্জ উপজেলার গড়মহাস্থান দক্ষিণপাড়ার বাসিন্দা মোঃ রফিকুল ইসলামের বাড়িতে মূল্যবান কষ্টি পাথরের তৈরি একটি বিষ্ণুমূর্তি ভারতে পাচারের উদ্দেশ্যে রাখা হয়েছে। পরে ডিবি পুলিশের দল সেখানে অভিযান চালিয়ে দুইজনকে আটক করে এবং একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করে।
গ্রেফতারকৃতরা হলেন শিবগঞ্জ উপজেলার গড়মহাস্থান দক্ষিণপাড়ার মৃত আব্দুল হামিদের ছেলে মোঃ রফিকুল ইসলাম (৫৪) এবং বগুড়া সদরের নিশিন্দারা পশ্চিমপাড়ার বাসিন্দা মোঃ নাহিদুর রহমান (৩২)। নাহিদুর রহমান কুকরুল উত্তরপাড়ার মোঃ আব্দুর রহমানের ছেলে।
উদ্ধারকৃত বিষ্ণুমূর্তিটির দৈর্ঘ্য ৩০ ইঞ্চি, প্রস্থ ১৪ ইঞ্চি এবং ওজন ৩০ কেজি ৭০০ গ্রাম বলে জানিয়েছে ডিবি পুলিশ।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় চোরাচালান বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

Check Also

বগুড়ায় ডিবির বিশেষ অভিযানে ‘কোবরা গ্রুপ’ প্রধান সুমন গ্রেফতার

বগুড়া সংবাদ:  বগুড়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চাঁদাবাজি, মাদক, ছিনতাই ও সন্ত্রাসী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *