সর্বশেষ সংবাদ ::

বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষনা  করায় জামায়াতের অভিনন্দন

বগুড়া সংবাদ : পুন্ড্রনগরী বগুড়াকে পৌরসভা থেকে উন্নীত করে সিটি কর্পোরেশন ঘোষনা করায় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখা। শহর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল ও সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক এক বিবৃতিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান। একই সাথে নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে বগুড়ারকে রাজনৈতিক প্রতিহিংসার স্বীকারে পরিণত করা হয়েছিল। বগুড়ার সার্বিক উন্নয়ন করার জন্য নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানান।

 

 

Check Also

অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার

বগুড়া সংবাদ  : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে এক পুলিশ সদস্যের অনৈতিক কর্মকাণ্ডের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *