সর্বশেষ সংবাদ ::

কাহালুতে ৪ জুয়াড়িকে গ্রেফতার

বগুড়া সংবাদ : গত সোমবার রাত সোয়া ১০ টার দিকে বগুড়ার কাহালু উপজেলার অঘোর মালঞ্চা গ্রামের একটি বাড়িতে  অভিযান চালিয়ে পুলিশ জুয়ার আসর থেকে ৪ জুয়াড়িকে গ্রেফতার করে। জুয়ার বোড থেকে উদ্ধার করা হয়েছে ১৭ হাজার ৩”শ ৮০ টাকা ও জুয়া খেলার তাস। গ্রেফতারকৃতরা হলেন কাহালু উপজেলার অঘোর মালঞ্চা গ্রামের মৃত ফরিদ সরকারের পুত্র মো. সাইফুল সরকার (৪০) ইউনুছ আলীর পুত্র মো. নজরুল ইসলাম (৩৬), মৃত তবিবর রহমানের পুত্র মো. আনিছার
রহমান (৫৮) ও মো. বাচ্চুর পুত্র এমদাদুল হক (২৬)। কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা জানান, জুয়ার আসর থেকে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

Check Also

দীর্ঘ অপেক্ষার অবসান, গেজেট প্রকাশ বগুড়া সিটি করপোরেশনের

বগুড়া সংবাদ : উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত বগুড়া অবশেষে সিটি করপোরেশন হিসেবে আত্মপ্রকাশ করেছে। দীর্ঘ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *