সর্বশেষ সংবাদ ::

ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করার প্রতিবাদে… সান্তাহার শাহী জামে মসজিদের মুসল্লিবৃন্দের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার শাহী জামে মসজিদের পুনঃনির্মাণ কাজের জন্য পুকুরে মাটি খনন  করার অপরাধে তহশিলদার মো: ফরহাদ হোসেন এর মাধ্যমে আদমদীঘি উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন। এই জরিমানা করার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে সান্তাহার শাহী জামে মসজিদের মুসল্লিবৃন্দের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মসজিদের সামনে ঘন্টা ব্যাপী চলা মানববন্ধন অংশ গ্রহণ করেন, শাহী মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব আজাহারুল ইসলাম সাজ্জাদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন, মসজিদ কমিটির সদস্য মতিউর রহমান তুহিন, খলিলুর রহমান, গোলাম মোস্তফা, বেনজুর রহমান, বুলবুল আহমেদ, পল্লী চিকিৎসক মাসুদ রানা সহ প্রায় শতাধিক মুসল্লিবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধন বক্তব্যে বক্তরা বলেন, অবিলম্বে উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানার অপসারণ দাবী করেন।
উল্লেখ্য, গতকাল সোমবার (৩০ মার্চ) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা অবৈধ ভাবে নতুন বাজার এলাকায় শাহী মসজিদের উত্তর পাশে অবৈধ ভাবে পুকুর খনন করে ইট ভাটায় মাটি বিক্রির অপরাধে আশরাফুল ইসলাম নামের এক ব্যক্তির ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন।

Check Also

ফোর স্টার হোটেল নাজ গার্ডেনের ব্যবস্থাপনা পরিচালক হলেন শাফিন আহমেদ রন্টি

বগুড়া সংবাদ :  উত্তরাঞ্চলের অন্যতম বৃহত্তম এবং প্রথম আন্তর্জাতিক মানের চার তারকা হোটেল নাজ গার্ডেনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *