সর্বশেষ সংবাদ ::

ধুনটে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন

বগুড়া সংবাদ : বগুড়ার ধুনটে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা হয়। এরপর ধুনট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ ডিসপ্লে এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সহ দিনব্যাপি বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফ উল্লাহ নিজামীর সভাপতিত্বে পৃথক এসব কর্মসূচিতে অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম, ধুনট উপজেলা বিএনপির সভাপতি একেএম তৌহিদুল আলম মামুন, পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মনছুর পাশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, সাবেক সাধারণ সম্পাদক মোখফিজুর রহমান বাচ্চু ও সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষক-শিক্ষার্থী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Check Also

ফোর স্টার হোটেল নাজ গার্ডেনের ব্যবস্থাপনা পরিচালক হলেন শাফিন আহমেদ রন্টি

বগুড়া সংবাদ :  উত্তরাঞ্চলের অন্যতম বৃহত্তম এবং প্রথম আন্তর্জাতিক মানের চার তারকা হোটেল নাজ গার্ডেনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *