সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় জামায়াতের নির্বাচনী দায়িত¦শীলদের নিয়ে ঈদপূনর্মিলনী অনুষ্ঠিত

বগুড়া সংবাদ:  বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচন উপলক্ষে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন পর্যায়ের দায়িত¦শীলদের নিয়ে আজ রোববার সকালে ঈদপূনর্মিলনী সমাবেশ করেছে জামায়াত। বগুড়া শহর জামায়াত কার্যালয়ে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন শহর জামায়াতের আমির ও বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনের জামায়াত মনোনীত প্রার্থী জননেতা আবিদুর রহমান সোহেল। শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেকের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রিয় সহসভাপতি গোলাম রব্বানী।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি গোলাম রব্বানী, বিশিষ্ট শিক্ষাবিদ, বাংলাদেশ কারিগরি শিক্ষক পরিষদের কেন্দ্রিয় সভাপতি সৈয়দ আব্দুল আজিজ, বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমির আব্দিুল হাকিম সরকার, সেক্রেটারি মাওলানা মানসুরুর রহমান ও উপনির্বাচন পরিচালনরা কমিটির যুগ্ম-আহ্বায়ক নূর মোহাম্মদ আবু তাহের।
প্রধান অতিথি বলেন, আসন্ন উপনির্বাচনে জামায়াতে ইসলামীর হারানোর কিছু নাই। ১২ ফেব্রুয়ারির নির্বাচনের ফলাফল ছিনতাইয়ের ঘটনা জনগণ জেনের গেছে। নতুন করে জনগণের রায় ছিনতাইয়ের চেষ্টা করা হলে জনগণ রুখে দিবে। উপনির্বাচনে কোন ধরনের কারচুপির চেষ্টা করা হলে শক্ত হাতে প্রতিহত করা হবে। জনরগণের রায়কে আর ছিনতাই হতে দেওয়া হবেনা। তিনি আসন্ন উপনির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য বগুড়া সদরের ভোটারদের প্রতি আহ্বান জানান।

Check Also

গাবতলীতে  সংবাদ সম্মেলনে পাল্টা সংবাদ সম্মেলনে ৭ লাখ টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে মিথ্যা অভিযোগের দাবি শিপন আলীর

বগুড়া সংবাদ  : ‎(জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া) প্রতিনিধ : বগুড়ার গাবতলীতে  সংবাদ সম্মেলনে পাল্টা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *