সর্বশেষ সংবাদ ::

সোনাতলার গড়ফতেপুর দক্ষিণপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে ইতেকাফে বসার জন্য ৫ জনকে জায়নামাজ প্রদান

বগুড়া সংবাদ : বগুড়ার সোনাতলায় গড়ফতেপুর দক্ষিণপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে মাহে রমজান মাসের শেষ ১০ দিনে একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তি ও চারজন শিশু ইতেকাফে বসায় তাদেরকে পুরস্কার স্বরূপ একটি করে জায়নামাজ প্রদান করা হয়। মসজিদের খতিব ক্বারী মাওলানা মোঃ মিসবাউল ইসলাম,সেক্রেটারী জাহাঙ্গীর আলম জুয়েল ও মুসল্লি মোঃ পলাশ যৌথভাবে শুক্রবার (২০ মার্চ) জুমার নামাজ অন্তে জায়নামাজ প্রদান করেন। এ সময় মসজিদ কমিটির সভাপতি আকমল হোসেন-সহ মুসল্লিরা উপস্থিত ছিলেন। খতিব ও সেক্রেটারী এমন মহৎ কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। অনেকটা খুশি হয়েছেন উপস্থিত মুসল্লিরা ও জায়নামাজ প্রাপ্ত ৫ ব্যক্তি।

Check Also

ফোর স্টার হোটেল নাজ গার্ডেনের ব্যবস্থাপনা পরিচালক হলেন শাফিন আহমেদ রন্টি

বগুড়া সংবাদ :  উত্তরাঞ্চলের অন্যতম বৃহত্তম এবং প্রথম আন্তর্জাতিক মানের চার তারকা হোটেল নাজ গার্ডেনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *