বগুড়া সংবাদ : বগুড়া মহানগর জাতীয়তাবাদী জিয়া প্রজন্ম দলের উদ্যোগে রোববার শহরের শাকপালা বাসস্ট্যান্ডে অস্থায়ী দলীয় কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজান মাস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
ইফতার মাহফিলে মহান স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘ জীবন কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র রমজান আত্মশুদ্ধি, সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। সমাজে ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে একসাথে কাজ করতে হবে। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।
দোয়া ও ইফতার মাহফিলে বগুড়া মহানগর জাতীয়তাবাদী জিয়া প্রজন্ম দলের সভাপতি ইউনুস আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমএ মেহেদীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ( ভারপ্রাপ্ত) অধ্যাপক রিয়াজুল ইসলাম রিয়াজ। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন গঠনের জেলা শাখার সভাপতি এস এম ওহেদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক রেজাউল হক, সাধারণ সম্পাদক বিএম ওবায়দুল রহমান বেনু, জিল্লুর রহমান, আহসান কবির, জাহাঙ্গীর আলম, তৈয়ব আলী, ফেরদৌস আলম সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা জামাল উদ্দিন
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
