সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : শিক্ষক-কর্মচারী ঐক্যজোট বগুড়া জেলা শাখার উদ্যোগে গত বৃহস্পতিবার বিকেলে শহরের জয়পুরপাড়া এলাকায় অবস্থিত টিএমএসএস পাবলিক স্কুল এন্ড কলেজে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অধ্যক্ষ মোকছেদুল আলমের সভাপতিত্বে ও মাহিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। এছাড়া বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ,জেলা বিএনপির সহ-সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল,ঐক্যজোট নেতা মিজানুর রহমান,মোঃ আব্দুল হাই,অধ্যক্ষ আব্দুল মান্নান,আবুল বাসার,শফিকুল ইসলাম,তোফায়েল আহম্মেদ ও আনোয়ারুল হক প্রমুখ। উপস্থিত ছিলেন ঐক্যজোটের আজিজুল হক রাজা,শহীদুল ইসলাম,রুহুল আমিন রঞ্জু,জিয়াউর রহমান,মোঃ রিয়াজ,রফিকুল ইসলাম ও জেলা মহিলা দলের নারী অধিকার বিষয়ক সম্পাদক কামরুন্নাহার শিমু-সহ অনেকে। পরে দোয়া অনুষ্ঠিত হয়।

 

Check Also

শহীদ জিয়ার পরিবারের প্রতি বগুড়াবাসীর অকৃত্রিম ভালোবাসার অপরাধে ১৭ বছর বঞ্চিত করা হয়েছে- তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

বগুড়া সংবাদ: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *