সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বগুড়া সংবাদ :ঈদকে সামনে রেখে গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে বগুড়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের খাঁপাড়ায় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার। তবে নির্বাচনকালীন আচরণবিধি লঙ্ঘনের সম্ভাবনা থাকায় তিনি অনুষ্ঠানে উপস্থিত হননি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির কোষাধ্যক্ষ মোঃ শাহাদাত হোসেন। তিনি অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন এবং সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এছাড়াও উপস্থিত ছিলেন বগুড়া শহর ছাত্রদলের সভাপতি এস এম রাঙ্গাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
উক্ত ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করেন এলাকাবাসীর পক্ষে মোঃ আব্দুল খালেক। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে সেমাই, চিনি, দুধসহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Check Also

ফোর স্টার হোটেল নাজ গার্ডেনের ব্যবস্থাপনা পরিচালক হলেন শাফিন আহমেদ রন্টি

বগুড়া সংবাদ :  উত্তরাঞ্চলের অন্যতম বৃহত্তম এবং প্রথম আন্তর্জাতিক মানের চার তারকা হোটেল নাজ গার্ডেনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *