বগুড়া সংবাদ : বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে জেলার বিভিন্ন এতিমখানায় এক মাসের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) বগুড়া শহর ও আশপাশের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এসব সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
এ কর্মসূচির নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি রবিউল ইসলাম রকি।
রমজানের পবিত্রতা ও মানবিক মূল্যবোধকে সামনে রেখে ব্যতিক্রমধর্মী এই উদ্যোগ গ্রহণ করা হয়। প্রতিবছরের মতো আনুষ্ঠানিক ইফতার মাহফিল আয়োজন না করে, এ বছর সংগঠনটির পক্ষ থেকে জেলার বিভিন্ন এতিমখানায় পুরো রমজান মাসের জন্য ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল মুরগির মাংস, খেজুর, চিনি, ছোলা, ডাল, তেল, সেমাইসহ নিত্যপ্রয়োজনীয় ইফতার উপকরণ। এর ফলে সংশ্লিষ্ট এতিমখানার শিশুদের পুরো রমজান মাসের ইফতার ব্যবস্থায় বাস্তব সহায়তা নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করা হয়।
মালতিনগর অন্ধ হাফিজিয়া মাদ্রাসায় ইফতার সামগ্রী বিতরণকালে সভাপতি হাবিবুর রশিদ সন্ধান বলেন, বর্তমান আর্থসামাজিক বাস্তবতায় অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়ানোই ছিল তাদের প্রধান লক্ষ্য। তিনি বলেন, “রমজান আত্মশুদ্ধি ও সহমর্মিতার মাস—আনুষ্ঠানিকতার চেয়ে এতিম শিশুদের মুখে হাসি ফোটানোই বেশি তাৎপর্যপূর্ণ ও সওয়াবের কাজ।”
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি অলিউল ইসলাম, মশিউর রহমান ও রুহুল আমিন; যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, আহনাফ রেদোয়ান, আশিকুর রহমান সম্রাট, নাহিদ হাসান ও নাঈম হাসান; সহ-সাধারণ সম্পাদক আহমেদ কাউসার দ্বীপ; সহ-সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম স্বপ্ন; ক্রীড়া বিষয়ক সম্পাদক সাগর হাসান।
এছাড়া উপস্থিত ছিলেন সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাফিস আল মারফি, মোস্তাকিন খান ও সীন; সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা ও যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম; সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ কাবিরুল ইসলাম ওহি; ধুনট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম মেরাজুল ইসলাম (মিলন); শেরপুর উপজেলা ছাত্রদলের সাব্বির হোসেন এবং শেরপুর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক লাবিব হোসেনসহ বগুড়া জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
