সর্বশেষ সংবাদ ::

সান্তাহারে সহজ পথে সচেতন প্রাণ কল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার বিতরণ

বগুড়া সংবাদ : সহজ পথে সচেতন প্রাণ কল্যাণ সংস্থার উদ্যোগে দুই শতাধিক সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় এই সংস্থার পক্ষ থেকে পবিত্র রমজান উপলক্ষে আজ  সুবিধা বঞ্চিত ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন এলাকায় অত্যন্ত সুশৃঙ্খল ভাবে এই কর্মসূচি সম্পন্ন হয়। পবিত্র রমজানের ভ্রাতৃত্ব ও সহমর্মিতার শিক্ষা ছড়িয়ে দিতে সংস্থার নিয়মিত সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত সংস্থার প্রতিনিধিরা জানান, সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো এবং তাদের এই পবিত্র মাসে কিছুটা স্বস্তি দেওয়া আমাদের প্রধান লক্ষ্য। আমরা বিশ্বাস করি, ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমেই সমাজে বড় পরিবর্তন আনা সম্ভব। ভবিষ্যতে আমাদের এই সেবা মূলক কার্যক্রম আরও বড় পরিসরে চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। ইফতার বিতরণ কালে সংস্থার স্বেচ্ছাসেবকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সুবিধা বঞ্চিত মানুষেরা এই সাহায্য পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং সংস্থার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
উল্লেখ্য: সহজ পথে সচেতন প্রাণ কল্যাণ সংস্থা দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য এবং আর্তমানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Check Also

উত্তর কাটনারপাড়া যুব সমাজের উদ্যোগে ১ম তম প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত

বগুড়া সংবাদ  : বগুড়ার উত্তর কাটনারপাড়া যুব সমাজের উদ্যোগে অত্র এলাকার সুবিল ব্রীজ মাঠে আজ ১১ই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *