সর্বশেষ সংবাদ ::

কাহালু পৌরসভার সকল ধরনের যানবাহনের টোলমুক্ত করে দিলেন এম পি মোশারফ হোসেন

বগুড়া সংবাদ :  যানবাহন চালকদের স্বার্থে ব্যক্তিগত অর্থে বগুড়ার কাহালু পৌরসভার সব যানবাহন টোলমুক্ত করলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন। গত শুক্রবার ২০ ফেব্রুয়ারি কাহালু উপজেলা মডেল মসজিদে জুম্মার নামাজের পূর্বে উপস্থিত মুসল্লীদের উদ্যোশে বলেন, গত ২২ ফেব্রুয়ারি হতে কাহালু পৌরসভার সব যানবাহনের চালকদের কোন প্রকার টোল দিতে হবে না। সরকারি তহবিলে জমা দেওয়া ইজারদারকে অবশিষ্ট টাকা তাকে ব্যক্তিগত তহবিল থেকে পরিশোধ করবেন বলেও ঘোষনা দেন।
এম পি মোশারফ হোসেনের এই ধরনের পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন অটোচালক সহ সব যানবাহনের চালকগণ।

Check Also

বগুড়ায় নবযোগদানকৃত সরকারি চিকিৎসকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : ৪৮তম বিসিএস এর নবযোগদানকৃত চিকিৎসকদের নিয়ে পরিচিতি ও মতবিনিময় সভা আয়োজন করেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *