সর্বশেষ সংবাদ ::

তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসা উপশহর শাখার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পক্ষ অনুষ্ঠিত

বগুড়া সংবাদ: তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসা, উপশহর শাখার উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পক্ষ উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় উপশহর খেলার মাঠে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনের মধ্য দিয়ে  এ আয়োজনের সূচনা হয়।
অনুষ্ঠানে মাদরাসার জেনারেল সেকশন, হিফজ সেকশন এবং গার্লস সেকশনের শিক্ষার্থীরা উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো মাঠজুড়ে ছিল আনন্দঘন পরিবেশ।
তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসা, উপশহর শাখার প্রিন্সিপাল ইনচার্জ মাওলানা মোঃ শাহ আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুজর্গধামা রাহমানিয়া ফাযিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা জামিলুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানজিমুল উম্মাহ হিফজ রহমান নগর শাখার শাখা প্রধান মাওলানা নাজমুল হাসান এবং তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসা (রহমান নগর) শাখার গার্লস সেকশনের শাখা প্রধান হাফেজ মাওলানা আতাউর রহমান।
অনুষ্ঠান পরিচালনা করেন তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসা উপশহর শাখার শাখা প্রধান হাফেজ মাওলানা মহিউদ্দিন জিলানী। উপস্থাপনায় ছিলেন তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসা উপশহর গার্লস সেকশনের শাখা প্রধান হাফেজ মাওলানা শাহাবুদ্দিন সরকার।
শিক্ষকদের সার্বিক তত্ত্বাবধানে সুশৃঙ্খলভাবে প্রতিযোগিতাগুলো সম্পন্ন হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার লক্ষ্যেই এ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এসময় উপস্থিত অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা শিক্ষার্থীদের উৎসাহ ও অভিনন্দন জানান।

Check Also

বগুড়ার ছাইহাটা বালিকা বিদ্যালয়ে স্কুল পোষাক প্রদান অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : ‎মঙ্গলবার সকালে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ছাইহাটা বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল পোষাক প্রদান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *