সর্বশেষ সংবাদ ::

শিবগঞ্জে ক্ষুদ্র-নৃগোষ্ঠি পরিবারের মাঝে উপকরণ বিতরণ

বগুড়া সংবাদ  (রশিদুর রহমান রানা শিবগঞ্জ ,বগুড়া) :
বগুড়ার শিবগঞ্জে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র-নৃগোষ্ঠির আর্থসামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদে পরিবারের মাঝে প্রতি দুইটি করে ছাগল, ঘর তৈরীর সরঞ্জাম, মাচা তৈরীর উপকরণ ও ছাগলের খাদ্য বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ( ২০ জানুয়ারি) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গনে ২১ টি পরিবারকে এসব উপকরণ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. মাহবুব হাসান চৌধুরী, উপজেলন ভেটেরিনারি সার্জন, ডাঃ তুষার আহমেদ, উপজেলা কৃষি অফিসার আব্দুল হান্নান, উপজেলা সমবায় অফিসার ফাতেমা তুজ জহুরা, উপজেলা প্রাথমিক জাহাঙ্গীর আলম,উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ ববি রাণী সাহা প্রমূখ।

Check Also

বগুড়া-৪ আসনে মার্চ ফর দাঁড়িপাল্লা দখলদার, দৃর্নীতিবাজ, চাঁদাবাজদের বিরুদ্ধে দাঁড়িপাল্লায় ভোট দিন -শিবির সভাপতি

বগুড়া সংবাদ :  বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. মোস্তফা ফয়সাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *