সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় এলাকাবাসীর সাথে শহর জামায়াত আমীরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : শুক্রবার সকালে বগুড়া শহর জামায়াতের আমীর ও বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল নিজ গ্রামে এলাকাবাসীর সাথে মত বিনিময় করেন।  এ সময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, সহকারী সেক্রেটারী রফিকুল ইসলাম, যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস সালাম তুহিন, ৮ নং ওয়ার্ড আমীর মাহবুবুর রহমান রানা, সেক্রেটারী শরিফুল ইসলাম সোহেল, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ, আব্দুল হাদি শফিক, মাওলানা আজাহার আলী, শ্রমিক নেতা আলিফ মাহমুদ।
পরে ৮ নং ওয়ার্ড কার্যালয়ে এক নির্বাচনী সভায় শহর আমীর বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হলে আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। জনগণের ভোটাধিকার রক্ষা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্বার্থে প্রশাসনকে অবশ্যই দলীয় প্রভাবমুক্ত হয়ে দায়িত্ব পালন করতে হবে।

Check Also

জুলাই সনদ না মানায় বগুড়ায় ৭ আইন কর্মকর্তার পদত্যাগ

বগুড়া সংবাদ : সরকার জুলাই সনদ না মানায় বগুড়ায় ৭ আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন। সোমবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *