সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

 

বগুড়া সংবাদ : দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় পারভেজ প্রাং(২৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত পারভেজ বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমল কুড়াহার গ্রামের পারল প্রাং এর ছেলে। তিনি তার শ্বশুর বাড়ির কাহালুর বীরকেদারে বসবাস করতেন এবং আজাদ পাল্প এন্ড পেপার মিলের শ্রমিক ছিলেন। ১২জানুয়ারি সোমবার সকাল ১১টার সময় বগুড়া-নওগাঁ সড়কের মেইল বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পারভেজ মোটরসাইকেল নিয়ে পেপারমিল থেকে দুপচাঁচিয়ার দিকে আসছিল। ঘটনাস্থলে পৌঁছিলে নগুড়া থেকে বগুড়াগামী একটি পিকআপ তাকে ধাক্কা দিলে তিনি রাস্তার ওপর পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় পিকআপটি দ্রæত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে দুপচাঁচিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে।
দুপচাঁচিয়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) নাসিরুল ইসলাম সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Check Also

বগুড়া-৪ আসনে মার্চ ফর দাঁড়িপাল্লা দখলদার, দৃর্নীতিবাজ, চাঁদাবাজদের বিরুদ্ধে দাঁড়িপাল্লায় ভোট দিন -শিবির সভাপতি

বগুড়া সংবাদ :  বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. মোস্তফা ফয়সাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *