সর্বশেষ সংবাদ ::

কাহালুতে এলডিপি মনোনীত প্রার্থী কামরুল হাসান শাহেদ ফেরদৌসের মনোনয়ন পত্র সংগ্রহ

বগুড়া সংবাদ :ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৯ বগুড়া-৪, (কাহালু-নন্দীগ্রাম) আসনের লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মনোনীত প্রার্থী ও বগুড়া জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মো. শাহেদ ফেরদৌস বুধবার দুপুরে কাহালু উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটানিং অফিসার কাশপিয়া তাসরিন এর কার্যালয়ে তার নিকট হতে মনোয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন এলডিপি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক আনিছার রহমান আনিছ, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান হিরা, কার্যকরী সদস্য গোলাম রব্বানী, ডাঃ শাহিনুর রহমান শাহিন, এলডিপি কাহালু উপজেলা কমিটির সভাপতি খয়বর আলী, সাধারণ সম্পাদক আবু রাসেল, এলডিপিনেতা আক্কাছ আলী প্রমুখ।

 

Check Also

দীর্ঘ অপেক্ষার অবসান, গেজেট প্রকাশ বগুড়া সিটি করপোরেশনের

বগুড়া সংবাদ : উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত বগুড়া অবশেষে সিটি করপোরেশন হিসেবে আত্মপ্রকাশ করেছে। দীর্ঘ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *