সর্বশেষ সংবাদ ::

বগুড়ার বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা সাকিব সাইবার নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার

বগুড়া সংবাদ :বগুড়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব সাকিব খানকে ঢাকা শাহাবাগ থানা পুলিশ বগুড়া থেকে গ্রেফতার করে নিয়ে গেছে।

সোমবার দিবাগত রাত তিনটার দিকে বগুড়া শহরের নারুলী এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাকিব খান শহরের নারুলী এলাকার ফরহাদ খানের ছেলে।

বগুড়া সদর থানা পুলিশ জানায়, ঢাকার শাহবাগ থানায় সাইবার নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির বলেন, রাত তিনটার দিকে শাহবাগ থানা পুলিশের তাদের জানান সাইবার নিরাপত্তা আইনে সাকিবকে গ্রেপ্তার করা হয়েছে। এর বাইরে জেলা পুলিশের কাছে কোন তথ্য জানা নেই।

উল্লেখ্য, বগুড়ায় ২০২৪ -এর জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই সাকিব খান সক্রিয় ভূমিকা পালন করেন। পরে কেন্দ্র থেকে তাকে এ আন্দোলনের স্থানীয় সমন্বয়কের দায়িত্বও দেয়া হয়।

Check Also

মহিলাদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গাবতলীতে পৌর মহিলাদলের সভানেত্রী সুরভীর নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালী

বগুড়া সংবাদ  (জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া) :  বগুড়ার গাবতলীতে জাতীয়তাবাদী মহিলাদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *