সর্বশেষ সংবাদ ::

বগুড়ার গাবতলীতে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিক বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ (জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া)  : বগুড়ার গাবতলীতে  বাংলাদেশ জাতীয়তাবাদীর যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষীয় উদযাপন উপলক্ষে গাবতলী  উপজেলা ও পৌরসভার শাখার যৌথ আয়োজনে প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন গাবতলী উপজেলায় যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল হাসান রুহীন। উপজেলা যুগ্ম আহবায়ক মোহাব্বত আলী, মিনহাজুল ইসলাম, মশিউর রহমান সুমন। উপজেলা যুবদলের সদস্য আঃ গনি।এবং উপজেলার সকল ইউনিয়ন যুবদলের আহবায়ক ও সিনিয়র যুগ্ম আহবায়কগন।এদিকে আরও উপস্থিত ছিলেন গাবতলী পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আহ লতিফ।পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, সোহেল রানা।পৌর যুবদলের সদস্য পলাশ, তাজুল, রনি,ইউনুস, নিপুল বাবু, বাদশা,সুমন, ছনি, মহন, গনি, মান্নান, আতোয়ার, হারুন, মালেক ও বিপুল সহ অনেকে।

Check Also

বগুড়া-৪ আসনে মার্চ ফর দাঁড়িপাল্লা দখলদার, দৃর্নীতিবাজ, চাঁদাবাজদের বিরুদ্ধে দাঁড়িপাল্লায় ভোট দিন -শিবির সভাপতি

বগুড়া সংবাদ :  বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. মোস্তফা ফয়সাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *