সর্বশেষ সংবাদ ::

সান্তাহার পৌর বিএনপির আট নম্বর ওয়ার্ড শাখার বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : বগুড়ার সান্তাহার পৌর বিএনপির আট নম্বর ওয়ার্ড শাখার বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাতে সান্তাহার পৌর শহরের মালশন স্কুল মাঠে ওয়ার্ড বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠন এই আয়োজনটি করে। আট নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে ও সাংগঠনিক মুক্তারুল হক মুক্তার সঞ্চালনায় কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহ সভাপতি ও শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, সান্তাহার পৌর বিএনপির সাবেক সভাপতি ফিরোজ মো. কামরুল হাসান, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জাতীয়তাবাদী শ্রমিক দলের ঢাকা মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম আহবায়ক লায়ন ফরিদ আহমেদ, জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, বগুড়া জেলা মহিলা দলের সহ-সম্পাদক ও সান্তাহার পৌর মহিলা দলের সভাপতি এইচ এম মুক্তা, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম এফ সিদ্দিকী গুড্ডু এহসান, পৌর স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, আট নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফজলুর রহমান, পৌর যুবদলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, যুগ্ম আহবায়ক শাহজাহান আলম স্বপন, ফেরদৌস হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মানিক হোসেন, পৌর  ছাত্রদলের সভাপতি সোহাগ হোসাইন প্রমূখ।

Check Also

বগুড়ায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

বগুড়া সংবাদ : বুধবার বিকেলে বগুড়া শহরের টিএমএসএস মিলনায়তনে জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখা আয়োজিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *