সর্বশেষ সংবাদ ::

বগুড়ার গাবতলীতে সরকারী  ১’শ ৫৬ বস্তা চাল জব্দ করেন

বগুড়া সংবাদ : (জাংগিয়া আলম লাকি গাবতলী ,বগুড়া) : বগুড়ার গাবতলীতে খাদ্য বান্ধব কর্মসূচীর সরকারী বস্তা ব্যবহার করে ১’শ ৫৬ বস্তা চালসহ একটি বস্তা শেলাই মেশিন বিশেষ আইনে উপজেলা প্রশাসন জব্দ করে থানায় নিয়েছে।

 গতকাল সোমবার পৌরসভাধীন সোন্দাবাড়ী রেল ঘুমটি সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে জব্দ করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান ও থানা পুলিশসহ পৌরসভাধীন সোন্দাবাড়ী গ্রামের হাবিবুর রহমান আকন্দের বাসার নিচে গ্যারেজ থেকে নাড়ুয়ামালা ইউনিয়নের হোসেনপুর গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে রবিউল ইসলাম ওই বাসা ভাড়া নিয়ে গত কয়েকদিন আগে ১’শ ৫৬ বস্তা চাল রাখে। সোমবার বিকেলে বিশেষ অভিযান চালিয়ে চালের মালিক না থাকায় বাসার মালিকের উপস্থিততে বস্তাসহ চাল জব্দ করে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা গোলাম রব্বানী, মডেল থানার ওসি সেরাজুল হক, গাবতলী সদর খাদ্য গুদামের ওসিএলএসডি আব্দুল আলিমসহ থানা পুলিশ উপস্থিত ছিলেন। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, চালের মালিক না থাকায় জব্দ করে থানায় নেয়া হয়েছে।

Check Also

বগুড়ায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

বগুড়া সংবাদ : বুধবার বিকেলে বগুড়া শহরের টিএমএসএস মিলনায়তনে জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখা আয়োজিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *