সর্বশেষ সংবাদ ::

সান্তাহারে জেলা অটো টেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত্যু ফান্ডের নগদ অর্থ প্রদান

বগুড়া সংবাদ: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে জেলা অটো টেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত শ্রমিক পরিবারের মাঝে মৃত্যু ফান্ডের নগদ অর্থ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় জেলা অটো টেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে মৃত সদস্য সিএনজি চালক জুয়েল হোসেনের স্ত্রী ও নাজমুলের স্ত্রীর হাতে মৃত্যু ফান্ডের নগদ অর্থ প্রদান করেন জেলা অটো টেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়নের আহবায়ক আব্দুল মান্নান।

এ সময় উপস্থিত ছিলেন অটো টেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান, ক্যাশিয়ার ফরহাদ হোসেন, সংগঠনের সদস্য ওহিদুল ইসলাম, আক্তারুজ্জামান বাবু, হাসান, শাহিন, মিথুন প্রমুখ।

Check Also

​বগুড়া-৭ আসনের জনগণের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানালেন গোলাম রব্বানী

বগুড়া সংবাদ  : বগুড়া  সদ্য সমাপ্ত নির্বাচনে বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের নির্বাচনী ফলাফল ঘোষণার পর এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *