সর্বশেষ সংবাদ ::

শিবগঞ্জে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণ

বগুড়া সংবাদ ( রশিদুর রহমান রানা, শিবগঞ্জ বগুড়া) বগুড়া শিবগঞ্জে ২০২৪- ২৫ অর্থ বছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাত  হতে প্রণোদনা কর্মসূচির আওতায়  পেঁয়াজ সংরক্ষণ করার লক্ষ্যে বিনামূল্যে কৃষকদের মাঝে পাচটি এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ মেশিন বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।  এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আব্দুল হান্নান, কৃষি সম্প্রসারণ অফিসার শাহ আপেল মাহমুদ, রাজিব হাসান প্রমূখ। পরে পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রনোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে ফলজ বৃক্ষ আমের চারা বিতরণ করা হয়।

Check Also

সাবেক ইউপি সদস্য সাইফুল হত্যা: ‘আমাকে জড়ানোর চেষ্টা করা হচ্ছে’—সংবাদ সম্মেলনে শাহ আলম জনি

বগুড়া সংবাদ : নুনগোলা ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ও সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের সঙ্গে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *