সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় নারুলীতে রূহ মাদরাসা ছাত্র ছাত্রীদের চারা বিতরণ

বগুড়া সংবাদ : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃহস্পতিবার বগুড়ার নারুলী রূহ ইন্টারন্যাশনাল মাদরাসা কর্তৃক আয়োজিত সাড়ে ৩ শত শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ করেন ২০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রোস্তম আলী। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রূহ মাদরাসার ভাইস চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান, পরিচালক আসাদুল্লাহ আল গালিব, গোলাম মোস্তফা, আল মাহমুদ, আপেল মাহমুদ, রাজু মিয়া, শফিকুল ইসলাম মিল্টন প্রমুখ। অনুষ্ঠান শেষে নারুলী গোরস্থানে গাছের চারা রোপণ করা হয়।

Check Also

বগুড়ায় সাজেদা সামাদ এমপি ক্রীড়া সামগ্রী বিতরণ

বগুড়া সংবাদ  :  সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সাজেদা সামাদের পক্ষ থেকে রবিবার দুপুরে বগুড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *