সর্বশেষ সংবাদ ::

ধুনটে চার ঔষধ বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা

বগুড়া সংবাদ :বগুড়ার ধুনট উপজেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে চারজন ঔষধ বিক্রতাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকালে ধুনট সরকারি হাসপাতালের সামনের ফার্মেসিগুলোতে এই অভিযান পরিচালনা করেন ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খ্রিষ্টফার হিমেল রিছিল।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ধুনট ইউএনও খ্রিষ্টফার হিমেল রিছিল জানান, মেয়াদ উত্তীর্ণ আনরেজিস্টার্ড ঔষধ বিক্রয়, ড্রাগ লাইসেন্স না থাকা, এন্টিবায়োটিক ঔষধের রেজিস্ট্রার সংরক্ষণ না করা ও বিক্রয়ের জন্য ফিজিক্যাল স্যাম্পল রাখার অপরাধে চারজন ঔষধ বিক্রেতাকে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Check Also

বগুড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন

  বগুড়া সংবাদ :বগুড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *