সর্বশেষ সংবাদ ::

ধুনটে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড

বগুড়া সংবাদ : বগুড়ার ধুনট উপজেলায় ভ্রাম্যমাণ আদালতে দুই মাদক সেবীকে তিন মাসের বিনাশ্রম  প্রদান করা হয়েছে। শনিবার (৩১ মে) সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খ্রিষ্টফার হিমেল রিছিল।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইউএনও হিমিল রিছিল জানান, ধুনট পৌরসভার জিরো পয়েন্ট এলাকায় শনিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় মাদক সেবন, প্রয়োগ ও ব্যবহারের অপরাধে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা করে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

 

Check Also

দুপচাঁচিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ নেতা খাইরুল ইসলাম গ্রেপ্তার

বগুড়া সংবাদ  : বগুড়ার দুপচাঁচিয়ায় পুলিশের অভিযানে খাইরুল ইসলাম (৪৫) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *