সর্বশেষ সংবাদ ::

কাহালুর বীরকেদার ইউনিয়নে ভিজিএফ এর চাল বিতরণ

 

বগুড়া সংবাদ :২০২৪-২৫ অর্থ বছরে মানবিক সাহয়তা কর্মসূচীর আওতায় আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে বৃহস্পতিবার সকালে বগুড়ার কাহালুর বীরকেদার ইউনিয়ন পরিষদে ১ হাজার ৩ জন গরীর দুঃস্থদের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়।
উক্ত চাল বিতরণের উদ্বোধন করেন বীরকেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছেলিম উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন বীরকেদার ইউ পির সচিব টি এম হেলাল হাফিজ, হিসাব সহকারী সাবিহা সুলতানা, ইউ পি সদস্য আনিছুল রহমান, যবিবুর রহমান যবু, আলেফ উদ্দিন পুটু, সাঈদী সরদার, সাবানা আক্তার, মিতালী বেগম, আনোয়ারা বেগম, সৈয়দ মজিবুর রহমান, মুনির উদ্দিন সরদার, মেরাজুল ইসলাম, সোহেল রানা, আনছার আলী সহ স্থানীয় সাংবাদিক ও অত্র ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

Check Also

বগুড়ার ঝোপগাড়ী বারপুরে দাড়িপাল্লায় ভোট চাইলেন জামায়াত প্রার্থী সোহেল

বগুড়া সংবাদ : বগুড়া শহর জামায়াতের আমীর ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আবিদুর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *