সর্বশেষ সংবাদ ::

ধুনটের নিমগাছী ইউনিয়ন যুবলীগের সভাপতি গ্রেপ্তার

বগুড়া সংবাদ :বগুড়ার ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোস্তাফিজার রহমানকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৮ মে) তাকে ধুনট থানা হাজত থেকে বগুড়ার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মোস্তাফিজার রহমান নিমগাছী ইউনিয়নের সোনাহাটা গ্রামের সামছুল হকের ছেলে এবং তিনি ওই ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।

ধুনট থানার এসআই আমিত হাসান মাহমুদ জানান, ২০২৩ সালের ৭ জুন পশ্চিমভরনশাহী এলাকায় বিএনপির কার্যালয় ভাংচুরের ঘটনায় চলতি বছরের ২৬ জানুয়ারি আওয়ামীলীগের ৭৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৫০/৬০ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। ওই মামলায় মঙ্গলবার রাতে অজ্ঞাত আসামী হিসাবে মোস্তাফিজারকে গ্রেপ্তার করা হয়েছে।

Check Also

বগুড়ায় নারীদের জন্য বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালু

বগুড়া সংবাদ  : নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে বগুড়ায় চালু হয়েছে বিশেষ ‘মহিলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *