সর্বশেষ সংবাদ ::

সোনাতলায় সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান-সহ চারজন আটক

বগুড়া সংবাদ :সোনাতলা উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসী রুম্পা (৪৩) ও তার স্বামী নজমুল মাহমুদ তুহিন (৫৫) সহ চারজনকে গত বৃহস্পতিবার রাতে আটক করেছে থানা পুলিশ। থানার ওসি মিলাদুন নবীর নির্দেশে এসআই আক্কাস আলী সঙ্গীয় ফোর্স নিয়ে গত বৃহস্পতিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে উত্তর বয়ড়া গ্রামের ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসী রুম্পা, স্বামী নজমুল মাহমুদ তুহিন, চারালকান্দি গ্রামের নজরুল ইসলাম বিকুল (৫৮) ও তার ছেলে পাপুল মিয়াকে (৩০) বাড়ি থেকে আটক করেছে। এসআই আক্কাস আলী জানান তাদের বিরুদ্ধে রাজনৈতিক মামলা থাকায় আটক করা হয়েছে। গতকাল শুক্রবার আটককৃত চারজনকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। থানার ওসি উল্লেখিত চারজনকে আটকের বিষয়টি নিশ্চিত হয়েছেন।

 

 

 

Check Also

জুলাই সনদ না মানায় বগুড়ায় ৭ আইন কর্মকর্তার পদত্যাগ

বগুড়া সংবাদ : সরকার জুলাই সনদ না মানায় বগুড়ায় ৭ আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন। সোমবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *