সর্বশেষ সংবাদ ::

কাহালুর জামগ্রাম উচ্চ বিদ্যালয়ের ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

বগুড়া সংবাদ : কাহালুর জামগ্রাম উচ্চ বিদ্যালয়ের ২ দিনব্যাপী ৫৩ তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন জামগ্রাম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাছনা হেনা। উক্ত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামগ্রাম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি, সাবেক ইউ পি চেয়ারম্যান ও অত্র বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য মো. আলমগীর আলম (কামাল), অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল খালেক, বীরমক্তিযোদ্ধা মো. মোশারফ হোসেন, অত্র বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক খন্দকার মো. জাহাঙ্গীর হোসেন, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মাজেদ রানা, আব্দুল হান্নান, আনিছুর রহমান, গোলাম মোস্তফা, রাজিয়া সুলতানা, শিক্ষক প্রতিনিধি আব্দুল কুদ্দুস, ফজলুল হক, জেসমিন আক্তার, কো-অপ্ট সদস্যআনোয়ার সাজ্জাদ সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা, অভিভাবক, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্র/ছাত্রীবৃন্দ।

Check Also

ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, বাবা-মাকে মারধরের অভিযোগ , সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তার দাবি

বগুড়া সংবাদ  :  জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দক্ষিণ বস্তা বাঁসতা এলাকায় এক ব্যক্তির নিখোঁজ হওয়ার ঘটনাকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *