সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়ায় সুজুকি রাইডার্স হাবের শোরুম ও সার্ভিসিং সেন্টারের উদ্বোধন

বগুড়া সংবাদ : দুপচাঁচিয়ায় সুজুকি রাইডার্স হাবের শোরুম ও সার্ভিসিং সেন্টারের উদ্বোধন করা হয়েছে। গত ২৩এপ্রিল বুধবার সান্তাহার রোড দুপচাঁচিয়া জেকে কলেজ গেট সংলগ্ন শোরুমের উদ্বোধন করেন র‌্যাংকন মোটর বাইক লিমিটেড এর এক্সিকিউটিভ ডিরেক্টর কাজী আশিকুর রহমান। উদ্বোধন শেষে শোরুমের স্বত্বাধিকারী ফেরদাউস আলমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন র‌্যাংকন মোটর বাইক লিমিটেড এর এক্সিকিউটিভ ডিরেক্টর কাজী আশিকুর রহমান, হেড অফ ডিলার ডেভেলপমেন্ট মুস্তাফিজুর রহমান, রিজিওনাল সেলস ম্যানেজার সাইফ খান, এরিয়া সেলস ম্যানেজার মাসুদ রানা, রিজিওনাল সার্ভিস ম্যানেজার খান সাবিরুল ইসলাম, রাইডার্স হেলাল উদ্দিন, সাবেক ব্যাংকার আজিজুল হক, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদির সবুজ, রাইডার্স আব্দুর রহমান সুমন প্রমুখ। আলোচনা সভার পূর্বে সুজুকি রাইডার্সদের নিয়ে একটি র‌্যালি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে। শেষে কেক কর্তন করা হয়। সুজুকি শোরুমের স্বত্বাধিতারী ফেরদাউস আলম বলেন, দুপচাঁচিয়া শোরুমে সুজুকি কোম্পানীর সকল মোটরসাইকেল পাওয়া যাবে। এ শোরুমে রয়েছে আধুনিক সার্ভিসিং সেন্টার। এখানে আধুনিক যন্ত্রপাতি এবং দক্ষ টেকনিশিয়ান দ্বারা মোটরসাইকেল সার্ভিস করার সু ব্যবস্থা রয়েছে। এখানে সুজুকি রাইডার্সরা আস্থার সঙ্গে তাদের পছন্দের মোটরসাইকেলটি সার্ভিসিং করে নিতে পারবেন।

Check Also

জয়ী হয়ে শুভেচ্ছা বার্তা দিলেন শিবগঞ্জ আসনের নবনির্বাচিত এমপি শাহে আলম

বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা, শিবগঞ্জ  বগুড়া) :  জয়ী হয়ে বগুড়া ২ আসনের সকল জন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *